নতুন ছবিতে পূজা চেরীর মুগ্ধতা, বাগদানের গুঞ্জনে ফের আলোচনায় অভিনেত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

বাগদানের গুঞ্জন নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যম ও শোবিজ অঙ্গনে চলছে নানা আলোচনা, ঠিক তখনই নতুন ছবি প্রকাশ করে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন চিত্রনায়িকা পূজা চেরী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। সাদা রঙের ওপর সবুজ-নীল নকশার সালোয়ার-কামিজে, সবুজ প্রকৃতির মাঝে খোলা চুল ও হাস্যোজ্জ্বল উপস্থিতিতে ভক্তদের নজর কাড়েন তিনি।

ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, ‘বিকামিং আ বেটার ভার্সন অব মাইসেলফ, ওয়ান স্মাইল অ্যাট আ টাইম’। এর মাধ্যমে প্রতিটি হাসির সঙ্গে নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার বার্তাই দিয়েছেন অভিনেত্রী।

ছবি প্রকাশের পরপরই ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পান পূজা। অনেকেই তার নতুন লুক, স্বাভাবিক সৌন্দর্য ও প্রাণবন্ত উপস্থিতির প্রশংসা করেছেন। তবে ছবির চেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে তার ব্যক্তিজীবন ঘিরে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি রহস্যময় স্টোরিকে কেন্দ্র করে আবারও ছড়িয়ে পড়ে পূজার বাগদানের গুঞ্জন। বিভিন্ন মহলে আলোচনা চলছে, পারিবারিকভাবে নাকি এরই মধ্যে তার বাগদান সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি অভিনেত্রী।

এর আগে একটি পডকাস্টে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি বর্তমানে বিবাহিত নন, তবে এনগেজড। একই সঙ্গে তিনি বলেছিলেন, ভবিষ্যতে বিয়ে করলে তা গোপনে নয়, সবাইকে জানিয়েই করবেন।

নতুন ছবি ও ব্যক্তিজীবন নিয়ে আলোচনার মধ্যেই এখন ভক্তদের অপেক্ষা- পূজা চেরী কবে তার সম্পর্ক বা বাগদান নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ