ডেঙ্গু জ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৮ জন ভর্তি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ২৭৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন।
৩১ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭২ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৩ জন, ঢাকা বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, খুলনা বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু এ মাসেই দশ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া, রোগটিতে আক্রান্ত হয়ে চলতে বছরে এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৩৬ জন নারী।
আপনার মতামত লিখুন :