পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জাতিসংঘে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমান তার নতুন দায়িত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব গর্বের সঙ্গে করবেন এবং বহুপাক্ষিক সহযোগিতা, সংলাপ ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, এই নতুন দায়িত্বে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সর্বাত্মক সাফল্য কামনা করেন।

এর আগে মঙ্গলবার (২ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মোট ১৯০টি সদস্য রাষ্ট্র ভোট প্রদান করে। ফলাফলে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন, আর সাইপ্রাসের প্রার্থী পান ৯১ ভোট। এতে তিনি সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হয়ে সভাপতি নির্বাচিত হন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ