হামের থাবা আরও গভীর, ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯ জন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৯ জনে।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর–এর হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে একজন শিশু। এ নিয়ে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২৬ জন। পাশাপাশি পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৬৭ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ২৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ১২ হাজার ১৩২ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।

গত সাড়ে তিন মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫ হাজার ৫০৯ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮১ হাজার ৮৮২ জন।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়াই এখন পরিস্থিতি মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ