কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে এমপির বক্তব্য, ‘আমরা বাংলাদেশি’


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: আব্দুল মুবিন, কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেছেন, স্বাধীনতার পক্ষের দাবি করা অনেক জনপ্রতিনিধি এখনো খাসিয়া সম্প্রদায়ের পুঞ্জিতে যাননি। তিনি বলেন, “তারা আপনাদেরকে বাঙালি বলে আলাদা করতে চেয়েছিল, কিন্তু আমরা বলি- আমরা বাংলাদেশি।”

রোববার (৩১ মে) কুলাউড়া উপজেলার বালাইরাম খাসিয়া পুঞ্জি-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পরিচয় ও ঐক্যের জায়গায় সবাইকে বাংলাদেশি হিসেবে একসঙ্গে থাকতে হবে এবং বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তার মতে, দেশের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতির জন্য পারস্পরিক আস্থা ও সংলাপ গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও খাসিয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ