প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস। ওয়ান-ইলেভেনের সময়কার সরকারের আমলে দায়ের করা মামলায় ৫৫৪ দিন কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।

এর আগে ২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কোনো ওয়ারেন্ট, মামলা বা সাধারণ ডায়েরি ছাড়াই যৌথবাহিনী তারেক রহমানকে গ্রেপ্তার করে। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে একে একে ১২টি মামলা দায়ের করা হয়।

বিএনপির অভিযোগ, গ্রেপ্তারের পর বিভিন্ন মামলায় রিমান্ডের নামে তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়। দলটির দাবি, দীর্ঘ কারাবন্দি জীবনে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনের কারণে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে এবং একপর্যায়ে তাকে চিকিৎসার জন্য তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর একে একে সব মামলায় জামিন পান তারেক রহমান। পরে উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর সপরিবারে লন্ডনে যান তিনি।

বিএনপির নেতাকর্মীদের কাছে দিনটি তারেক রহমানের রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। প্রতি বছর দলটির বিভিন্ন পর্যায়ে কারামুক্তি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ