পঞ্চগড় সীমান্তে দেশিও পিস্তল, গুলি ও ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৬ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পঞ্চগড়। আজ সোমবার (২৭ অক্টোবর) গোয়েন্দা সংস্থা এনএসআই ও সোনাপাতিলা বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের কাউকে আটক করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানে সোনাপাতিলা সীমান্তবর্তী গ্রাম পশ্চিমপাড়ায় কুদ্দুসের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালিয়ে বাড়ির পূর্ব পাশের একটি খড়ির ঘরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১ টি দেশীও তৈরি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে জব্দ তালিকা করা হয়। একইসঙ্গে জব্দ করা হয়েছে দুটি বাটম মোবাইল ফোন। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পঞ্চগড় জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবির বলেন,অস্ত্র ও মাদক জব্দ করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :