গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

গাজীপুর (ঢাকা) সংবাদদাতা :

ঢাকার গাজীপুরের বাঘের বাজার এলাকার ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে।

সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর বুধবার দুপুরে নগরীর বাঘের বাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নগরীর বাঘের বাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। পরে আগুনের তীব্রতার খবরে আরও ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি। তবে ওই কারখানার শেড, কয়েল ও কয়েলের ট্রলি পুড়ে গেছে বলে জানা গেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ