ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প, হতাহতের খবর নেই
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা ২৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫৮ দশমিক ৬ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পটির গভীরতা বেশি হওয়ায় এর প্রভাব তুলনামূলকভাবে সীমিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ভূমিকম্পের পর স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো প্রাণহানি, আহত হওয়ার ঘটনা কিংবা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
আপনার মতামত লিখুন :