রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক :

দেশের রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ২০ আগস্ট বুধবার দুপুর ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর পূর্বে, ২টা ৩৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ও কুর্মিটোলা স্টেশনের ২টি ইউনিট ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে এ ঘটনায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ