ড. মুহাম্মদ ইউনূস ত্যাগ করলেন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা থেকে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন।

সূত্র জানায়, ড. ইউনূসের প্রস্থানের পর ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। সংস্কারের কাজ শেষে ভবনটি নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর নিশ্চিত করেছে, চলতি মাসের মধ্যে ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জা এবং সব কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তবে প্রধানমন্ত্রী এই মুহূর্তে যমুনায় উঠবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো জানা যায়নি। বর্তমানে তিনি গুলশানের নিজ বাসভবনে অবস্থান করছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ