সিলেটে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জাহিদুল ইসলাম, সিলেট প্রতিনিধি :
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সিলেটে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নগরীর শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে সিলেট জেলা তথ্য অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক ড. মো. দিদার চৌধুরী। তিনি বলেন, নৈতিকতা মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি। সততা, দায়িত্ববোধ, শৃঙ্খলা, সহমর্মিতা ও দেশপ্রেম একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চাকে গুরুত্ব দিচ্ছে, যাতে নতুন প্রজন্ম সৎ, আদর্শবান ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। শিক্ষার্থীদের মাদক, দুর্নীতি, গুজব ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার পরামর্শ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতার। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে গাছের চারা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :