খামখেয়ালি নয়, স্পিকারকে অভিভাবক মেনেই চলবেন ত্রয়োদশ সংসদের সদস্যরা : তথ্যমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

খামখেয়ালি নয়, স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা- এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে আয়োজিত দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে প্রকৃত অর্থে একটি কার্যকর সংসদ উপহার দিতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। সংসদে যোগ দেওয়া নবীন সদস্যরা যেন কোনো ধরনের মানসিক চাপ না নেন, সে লক্ষ্যেই তাদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, সংসদীয় প্রথা অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। ইতোমধ্যেই সেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। সে লক্ষ্যেই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে প্রবেশ করতে যাচ্ছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ