রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী দলটির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলসহ পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে নির্বাচন কমিশন।
আপনার মতামত লিখুন :