দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

আগামী ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন।

কক্সবাজার-২ (চকরিয়া–পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরসূচিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং জনসভায় বক্তব্য রাখার কর্মসূচি রয়েছে।

সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৪ জুন সকাল ১১টায় প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় তিনি পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

এরপর প্রধানমন্ত্রী পেকুয়ায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। কর্মসূচি শেষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

বিকেলে প্রধানমন্ত্রী চকরিয়ায় ফিরে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। এরপর বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জনসভা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজারে ফিরে রাতযাপন করবেন। পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ