ইসরায়েলকে পশ্চিম তীর দখল করা থেকে বিরত থাকতে হবে : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ইসরায়েলকে সতর্ক করে বলেছেন বলেছেন, যুক্তরাজ্য প্যালেস্টাইনের রাষ্ট্র স্বীকৃতি দেয়ার জবাবে ইসরায়েল পশ্চিম তীরের কোনো অংশকে দখল করতে পারবে না। তাই ইসরায়েলকে পশ্চিম তীর দখল করা থেকে বিরত থাকতে হবে।

নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণের পূর্বে এমন মন্তব্য করেন। এ সম্মেলনে ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় দেশও অনুরূপ ঘোষণা দেয়ার কথা রয়েছে।

এর পূর্বে, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া আর কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সসহ আরো কয়েকটি দেশ সামনের কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছেন যে এই সিদ্ধান্ত ‘হামাসের সন্ত্রাসবাদ’ এর উপহার হিসেবে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্রও শক্তভাবে এই পদক্ষেপের বিরোধিতা করেছে।

সূত্র: বিবিসি নিউজ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ