সারফরাজ আহমেদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ৩৮ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার পাকিস্তান ক্রিকেটের সঙ্গে দীর্ঘ সময় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
সরাসরি ক্রিকেট থেকে বিদায়ের আগে সরফরাজ পাকিস্তান শাহিনস (‘এ’ দল)-এর ব্যবস্থাপক ও পরামর্শক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি পাকিস্তান জাতীয় দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, দ্রুতই তিনি কোচিং পেশায় যুক্ত হবেন। গুঞ্জন আছে, সরফরাজকে টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়ে আগামী মে মাসে পাকিস্তান বাংলাদেশ সফরে পাঠাতে পারে।
সাবেক অধিনায়ক ২০০৬ সালে যুব বিশ্বকাপ জেতা থেকে শুরু করে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয় পর্যন্ত পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন। তার অধীনে পাকিস্তান টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে উঠে গিয়েছিল এবং ১১ টি টানা টি-টোয়েন্টি সিরিজ জয় করে বিশ্বরেকর্ডও স্থাপন করেছিল।
পাকিস্তান এখন পর্যন্ত তিনটি বৈশ্বিক শিরোপা জিতেছে—১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ (ইমরান খানের নেতৃত্বে), ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ (ইউনিস খানের অধিনায়কত্বে) এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি (সরফরাজের নেতৃত্বে)। বিশেষ করে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা জিতে পাকিস্তান ক্রিকেটে স্মরণীয় অধ্যায় তৈরি হয়।
সরফরাজ অবসরের ঘোষণায় বলেছেন, “পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। প্রতিটি মুহূর্তই বিশেষ—যুব বিশ্বকাপ জেতা থেকে চ্যাম্পিয়নস ট্রফি জয় পর্যন্ত।
আপনার মতামত লিখুন :