রোয়াংছড়িতে পর্যটন গাইডদের দক্ষতা উন্নয়নে দুই দিনের প্রশিক্ষণ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

​চিংনুমং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি :

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘দেবতাখুম’ ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে ট্যুরিস্ট গাইডদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, রোয়াংছড়ির উদ্যোগে গত ১৩ ও ১৪ মে (২০২৬) এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে দেবতাখুমের মোট ১৩৯ জন নিবন্ধিত গাইডের মাঝে নতুন ইউনিফর্ম এবং লাইসেন্স নবায়নের জন্য ‘ট্যুরিস্ট গাইড বুক’ বিতরণ করা হয়।

দুই দিনব্যাপী এ কর্মশালায় গাইডদের পেশাদার আচরণ, পর্যটকদের সঙ্গে সঠিক ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসারসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণে বিশেষভাবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা, পাহাড়ি পথ ও পানিতে দুর্ঘটনার সময় ফায়ার সার্ভিসের প্রাথমিক উদ্ধার কার্যক্রম এবং জীবনরক্ষাকারী কৌশল হাতে-কলমে শেখানো হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেবতাখুমের পর্যটন শিল্পের উন্নয়নে ট্যুরিস্ট গাইডদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ইউনিফর্মধারী ও নিবন্ধিত গাইডরা এখন থেকে শৃঙ্খলার সঙ্গে পর্যটকদের সেবা দেবেন, এতে পর্যটকদের আস্থা আরও বাড়বে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ