পঞ্চগড়ে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালী করেছে পঞ্চগড় বিএনপি। বুধবার (৬ আগষ্ট) বিকেলে জেলা বিএনপি এই বিজয় মিছিলের আয়োজন করেন। বিজয় মিছিলটি জেলা সরকারি অডিটোরিয়াম চত্তর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা জজকোর্টের সামনে গিয়ে শেষ হয়৷ সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিজয় মিছিলির সমাপ্তি ঘোষনা করা হয়। সমাবেশে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তারুন্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমাদের নেতার এই ম্যাসেজটি গ্রামে গঞ্জে স্কুল কলেজে শহরে বন্দরে তরুণদের কাছে পৌছে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমাদেরকে বাকরুদ্ধ করেছে। যারা স্বীকৃত রাজাকার যারা এই দেশের স্বাধীনতাকে শিকার করে নাই তাদের ছবির সাথে ২৪ এর আন্দোলনের শহীদদের ছবি মিলিয়ে দিয়েছে। একটি দল ৭১ কে ২৪ শের সাথে মিলিয়ে দেয়ার চেষ্টা করছে। প্রিয় নেতা তারেক রহমান বার বার বলেছেন ৭১ এ আমরা ভূখন্ড পেয়েছি, মানচিত্র পেযেছি, জাতীয় সঙ্গীত পেয়েছি। আর ২৪ এর আন্দোলন আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। কাজেই দুইটাকে একসাথে মেলানোর চেষ্টা করবেন না।
মঙ্গলবার যে আপনারা নারকীয় ঘটনা ঘটিয়েছেন আমরা মনে করি এই ২৪ এর আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে আপনারা বেঈমানী করেছেন। আমাদের প্রত্যেক নেতাকর্মীকে সচেতন সজাগ থাকতে হবে। কোন অপশক্তি যেন ধর্মকে ব্যবহার করে এই নির্বাচনকে নস্যাৎ করতে না পারে। তারা মাঝখানে বেহেস্তের টিকেট বিক্রি করে সব শেষ করে দিয়েছে। তারা দেখলো যে এটা করে লাভ নাই । কারণ বাংলাদেশের মানুষ ভালো করেই জানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) বলেছেন আমি নবী নিজেও জানিনা কার নামে শাফায়াত করতে পারবো। কে বেহেস্তে যাবে কে দোযখে যাবে সেটা একমাত্র আল্লাহই জানে।
বিজয় মিছিলে জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মীর্জা নাজমুল ইসলাম কাজল, সদর উপজেলা বিএনপির সভাপতি সভাপতি আবু দাউদ প্রধান, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জাম তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ বিএনপির অঙ্গ সংগঠনের পাঁজ উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :