পুলিশ প্রশাসনে রদবদল, বদলি চার অতিরিক্ত পুলিশ সুপার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

পুলিশ প্রশাসনে নতুন রদবদলের অংশ হিসেবে চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) এবং জাতিসংঘ মিশন শেষে হেডকোয়ার্টার্সে রিপোর্ট করা মো. মাহমুদ খানকে বাগেরহাটের মোড়েলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, এস এম মনসুরা মূসাকে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায় ৩০ জুলাই থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ