সুনামগঞ্জ জেলার বাউল শিল্পীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সম্পন্ন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নোমান উদ্দিন রিপন :

২৬ অক্টোবর ২০২৫ ইং রবিবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হল রুমে সংগীত প্রতিযোগিতামূলক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গীতিকার মাসুক এলাহি চৌধুরী র পরিচালনা ও লেখক আমির উদ্দিন শিহাবের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট গীতিকার আলাউদ্দিন হোসেন শাহ। 

সংবর্ধিত অতিথি হিসেবে মনোনীতক ছিলেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা আহবায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী জনাব সোয়াদ রব চৌধুরী। 

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আমিরুল ইসলাম বাবু, সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী বাউল দলের সম্মানিত আহবায়ক বিশিষ্ট গীতিকবি জনাব  নজরুক মিয়া, সিলেট জেলা জাতীয়তাবাদী বাউল দলের সম্মানিত সদস্য সচিব বাউল নোমান উদ্দিন  রিপন, মহানগর জাসাসের অন্যতম নেতা গীতিকার ফিরোজ আহমদ ফিরোজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সকাল ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক কণ্ঠশিল্পী বাউল শিল্পী অংশগ্রহণ করেন। এতে সঙ্গীতাঙ্গনের সুপরিচিত ও স্বনামধন্য বিচারকগণ উপস্থিত ছিলেন, বিচারকগনের পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের পর পরবর্তী রাউন্ডের জন্য শিল্পী নির্বাচিত হয়। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ