নিউজ বাংলা ডেস্ক :
দেশের রাজধানী ঢাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
২৪ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় পান্থপথের পানিভবনের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। এরমধ্যে এনসিপির নেতাকর্মীরা ২১ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৪০ জনের বেশি আটক করা হয়।
আপনার মতামত লিখুন :