জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্টে বেঞ্চ ৮ ডিসেম্বর সোমবার এ আদেশ দিয়েছেন। 

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে গত ৩ ডিসেম্বর রিট দায়ের করেছিলেন।

রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়।

একই সঙ্গে রিটে রুল চাওয়া হয় এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চাওয়া হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ