পঞ্চগড়ে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।  

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পঞ্চগড়ে জামায়ােত ইসলামী।

সোমবার (২৭ অক্টোবর) বিকালে জজ কোর্টের সামনে থেকে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়ক দিয়ে চৌরঙ্গী মোড় আসে।

এসময় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, জামায়াতে ইসলামী বাংলাদেশ জেলার নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেদ ইসলাম ও জাতীয় গনতান্ত্রিক পাটির মুখপাত্র ইন্জিনিয়ার রাশেদ প্রধান বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতের সহস্রাধীক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনের দাবি জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ