নিউজ বাংলা ডেস্ক :
বর্তমান শতকরা ৮০ জনই আওয়ামী আমলের পুলিশ, যাদের হৃদয়ে ছাত্রলীগ। তারা এ সরকারের জন্য কাজ করছে না বলে এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
গত ২৬ জানুয়ারি রোববার জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ৪টি বইয়ে প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এ মন্তব্য করেন অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আসিফ নজরুল বলেন, বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে। তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। গণঅভ্যুত্থান নিয়ে সকলের মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্য আগামীতেও অব্যাহত থাকবে বলেও আশাপ্রকাশ করেন অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আপনার মতামত লিখুন :