শিক্ষার্থীদের আন্দোলনে উত্তরা সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে রাজধানীর উত্তরার সড়কগুলো এড়িয়ে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।
বুধবার (১৫ জুলাই) এক বার্তায় ডিএমপি জানায়, বর্তমানে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি চলমান থাকায় ওই এলাকাগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।
এ কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারি ইতোমধ্যে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
পরিস্থিতিতে নগরবাসীকে সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
বার্তায় আরও বলা হয়, যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :