জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরকালে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন, অগ্রাধিকার ও দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পার্শ্ববৈঠকেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

এসব বৈঠকে বাংলাদেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ অগ্রাধিকারগুলো তুলে ধরার সুযোগও কাজে লাগানো হবে বলে জানান হুমায়ুন কবির।

নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক উদ্দেশ্য হলো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে ভাষণ দেওয়া।

প্রধানমন্ত্রীর এবারের জাতিসংঘ সফরকে বাংলাদেশের নতুন সরকারের আন্তর্জাতিক কূটনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরার সুযোগ তৈরি হবে এ সফরে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ