ঢাকাগামী আরও ২টি ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জাহিদুল ইসলাম, সিলেট জেলা প্রতিনিধি : 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাগামী আরও ২টি ফ্লাইট সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়েছে। 

এর পূর্বে, বিকেল ৩টা ৩১ মিনিটে রিয়াদ থেকে বিজি ৩৪০ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটটিতে যাত্রী রয়েছেন ৩৯৬ জন। এই ফ্লাইটের যাত্রীরা এখনো বিমানের ভেতর অবস্থান করছেন বলে জানা গেছে। তবে সিলেটের ১২ জন যাত্রী যার যার গন্তব্যে চলে গেছেন। 

১৮ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে একটি ও সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে মালে থেকে একটি ফ্লাইট সিলেটে জরুরি অবতরণ করে। এছাড়া সিলেট থেকে ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বে ছাড়া হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ জানান, আরও কোনো ফ্লাইট অবতরণ করলে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তা সম্পন্ন করতে পর্যাপ্ত প্রস্তুত আছে সিলেট ওসমানী বিমানবন্দর। 

উল্লেখ্য, ১৮ অক্টোবর শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে একে একে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। জানা গেছে, এই কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো। এজন্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ