দেশের তিন বিভাগে ৪৮ ঘণ্টার মধ্যে অতিভারি বৃষ্টির পূর্বাভাস


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশের ৩ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৪ অক্টোবর শনিবার সকালে ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এমন তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে। 

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এদিকে সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ