দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোঃ বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো প্রধান :
দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় বরিশাল জেলা ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ।
আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক আক্কাস, বরিশাল মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. মহসিন মোর্শেদ তালুকদার, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আব্দুল মান্নান, মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা কাজী মো. জানে আলম, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।
দোয়া-মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থ দীর্ঘায়ু কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :