এশিয়ান গেমসে ইতিহাস গড়তে নাগোয়ায় বাংলাদেশ সার্ফিং দল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

এশিয়ান গেমসে সার্ফিংয়ে প্রথমবারের মতো অংশ নিতে জাপানের নাগোয়ায় পৌঁছেছে বাংলাদেশ সার্ফিং দল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে আইচি-নাগোয়া বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল।

টিম কর্মকর্তা ও কোচ মো. সাইফুল্লাহ সিফাত জানান, ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকং হয়ে জাপানের উদ্দেশে যাত্রা শুরু করেন দলের সদস্যরা। নাগোয়ায় পৌঁছানোর পর বিমানবন্দরে অ্যাক্রিডিটেশন কার্ডের আনুষ্ঠানিকতা শেষ করে বাসযোগে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার পথ পাড়ি দিয়ে সার্ফিং ভেন্যুর কাছাকাছি একটি হোটেলে ওঠেন তারা।

হোটেলে পৌঁছে দলটি আয়োজকদের কাছ থেকে স্বাগত সামগ্রী গ্রহণ করে এবং প্রতিযোগিতার সময়সূচি সম্পর্কে প্রয়োজনীয় ধারণা নেয়। বর্তমানে হোটেলটিতে ভারত, শ্রীলঙ্কা, চীনসহ বিভিন্ন দেশের সার্ফিং দল অবস্থান করছে।

আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর প্রতিযোগিতার ভেন্যু অনুশীলনের জন্য উন্মুক্ত থাকবে। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে শুরু হবে মূল প্রতিযোগিতা, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

বর্তমানে নাগোয়ার আবহাওয়া কিছুটা ঠান্ডা ও মেঘাচ্ছন্ন। গত সপ্তাহে সেখানে টাইফুনের প্রভাব থাকলেও প্রতিযোগিতার সময় আবহাওয়া অনুকূলে থাকবে বলে আশা করছেন আয়োজকরা।

এবারের আসরে স্বাগতিক জাপানসহ ১৭টি দেশের ৪৮ জন সার্ফার অংশ নিচ্ছেন। বাংলাদেশের হয়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় চ্যাম্পিয়ন ফাতেমা আক্তার এবং পুরুষ বিভাগে মো. মান্নান।

এশিয়ান গেমসে সার্ফিংয়ে এটিই বাংলাদেশের প্রথম অংশগ্রহণ। ফলে নাগোয়ায় বাংলাদেশের সার্ফিং দলের এই যাত্রা দেশের ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

দলের কোচ মো. সাইফুল্লাহ সিফাত বলেন, দলের সবাই সুস্থ আছেন। ২৩ সেপ্টেম্বর থেকে ভেন্যু পরিদর্শন ও অনুশীলন শুরু হবে। স্বল্প সময়ের মধ্যেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ