এখন থেকে ডিসেম্বরের ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

অধস্তন আদালতে এখন থেকে পুরো ডিসেম্বর মাসে বার্ষিক ছুটি থাকবে না। এর পরিবর্তে ডিসেম্বর মাসে ১৫ দিন এবং জুন মাসে ১৫ দিন ছুটি থাকবে। অর্থাৎ, টানা এক মাসের পরিবর্তে দুই দফায় এক মাসের ছুটি কাটাবেন অধস্তন আদালতের বিচারকেরা।

৯ জানুয়ারি সোমবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ সিদ্ধান্ত কার্যকর হবে চলতি বছর থেকেই।

সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে অংশ নেন হাইকোর্ট বিভাগের সব বিচারপতি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ