পঞ্চগড়ে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোঃ রবিউল ইসলাম


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে নতুন পুলিশ সুপার (এসপি) হিসাবে যোগদান করেন মোঃ রবিউল ইসলাম। এর আগে, তিনি নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। 

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে নতুন এসপি নিয়োগ প্রদান করা হয়েছে। তারা নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করবেন। 

পঞ্চগড় জেলায় নতুনভাবে পদায়ন পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম ২৫ তম বিসিএস ক্যাডার হিসেবে পুলিশে যোগদান করেন। অন্যদিকে পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি কে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ