সাংবাদিক হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
তরফদার মামুন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
গাজীপুরের চৌরাস্তার মসজিদ মার্কেটের একটি দোকানে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোঃ আসাদুজ্জামান তুহিন-কে জনসম্মুখে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি: মৌল: ০৩৮) মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১টায় পৌর মার্কেট চত্বর (কোর্ট রোড, শাহ মোস্তফা সড়কের পয়েন্ট) এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: জাফর ইকবাল এবং সঞ্চালনা করেন সৈয়দ ময়নুল ইসলাম রবিন।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ তৌফিক আহমেদ রাজন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (একাংশ) এডভোকেট নুরুল ইসলাম শেফুল, মতিন বক্স, সৈয়দ মমসাদ আহমদ, দুরুদ আহমেদ, মামুনুর রশীদ তরফদার, জোসেফ আহমদ, জোবায়ের আহমদ, মো: সাইফুল ইসলাম, মনজু বিজয় চৌধুরী, মো: মনিরুজ্জামান, এনামুল হক আলম, এসএম ফজলুর রহমান, জাহাঙ্গির হোসেন, পায়েল আহমেদ, রোয়েল আহমদ, মখলিসুর রহমানসহ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।
বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা ও নির্যাতনের মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়ছে, যা গণতন্ত্রের জন্য বড় বাধা।
আপনার মতামত লিখুন :