প্রধানমন্ত্রীর কাছে দেশের জ্বালানি পরিস্থিতি তুলে ধরল মন্ত্রণালয়


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রধানমন্ত্রী তারেক রহমান–কে অবহিত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শনিবার (৭ মার্চ) ছুটির দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রতিবেদনে জানানো হয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং বর্তমানে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি অনিশ্চয়তা তৈরি হলেও বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে নিজস্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

তিনি জানান, সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে এবং তিনি এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি দেশে যেন কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আন্তর্জাতিক উৎসগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ডিজেলের মজুদ সম্পর্কে তিনি জানান, দেশে ডিজেলের মাসিক চাহিদা প্রায় ৩ লাখ ৮০ হাজার টন। বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর কাছে ১ লাখ টনের বেশি ডিজেল মজুদ রয়েছে।

তিনি আরও বলেন, চাহিদার অবশিষ্ট ২ লাখ ৮০ হাজার টনের মধ্যে কিছু অংশ ইতোমধ্যে দেশে পৌঁছাতে শুরু করেছে, কিছু জাহাজে সমুদ্রে রয়েছে এবং বাকি অংশ শিপমেন্ট প্রক্রিয়ায় আছে। ফলে চলতি মার্চ মাসে ডিজেল সংকটের কোনো আশঙ্কা নেই।

এ ছাড়া আরও চারটি ভিন্ন উৎস থেকে অতিরিক্ত প্রায় ১ লাখ টন ডিজেল আমদানির বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি। বর্তমানে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র প্রক্রিয়াকরণ চলছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ