ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে হারিয়ে জয় দিয়ে মৌসুম শুরু চেলসির
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে চেলসি। নিজেদের প্রথম ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ‘দ্য ব্লুজ’।
ক্রাভেন কটেজে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেলসি। এরই ধারাবাহিকতায় দ্রুতই গোলের দেখা পায় সফরকারীরা। পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি।
তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফেরে স্বাগতিক ফুলহ্যাম। ২৩তম মিনিটে জোশুয়া কিংয়ের নিখুঁত ফিনিশিংয়ে সমতায় ফেরে তারা।
প্রথমার্ধের শেষ দিকে আবারও এগিয়ে যায় চেলসি। রজার্স মরগ্যানের গোলে ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।
বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে চেলসি। ৪৯তম মিনিটে গোল করে ব্যবধান বাড়ান কোল পালমার। এতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ‘দ্য ব্লুজ’।
তবে পাঁচ মিনিট পরই স্বাগতিকদের হয়ে গার্সিয়া গোল করে ব্যবধান ৩-২ করেন। ম্যাচে ফেরার আশা জাগে ফুলহ্যামের। শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ চালালেও আর কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ফলে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমের শুরুতেই পূর্ণ তিন পয়েন্ট তুলে নিল লন্ডনের ক্লাবটি।
আপনার মতামত লিখুন :