আন্তর্জাতিক ডেস্ক :
ইরানে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ নিহত হয়েছেন। বিষয়টি তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।
হামলার আগে ইসরায়েল জানিয়েছিল, তারা অনুসন্ধানের মাধ্যমে জানতে পেরেছে যে বিপ্লবী গার্ড প্রধান, প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও ইরানের গোয়েন্দা শাখার প্রধানও নিহত হয়েছেন।
সোমবার সকালের এই হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও টার্গেট করা হয়েছিল। ইসরায়েলি চ্যানেল-১২ সূত্রে দাবি করা হয়েছে, খামেনিও নিহত হয়েছেন, যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
আপনার মতামত লিখুন :