অ্যারিজোনা বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কটসডেল বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষে ১ জন নিহত হন। এতে আহত হয়েছেন অন্তত আরও তিনজন। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশটির একটি সংবাদমাধ্যম প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, অবতরণের পর একটি লিয়ারজেট ৩৫এ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। এসময় অ্যারিজোনার স্কটসডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরের গালফস্ট্রিম ২০০ বিজনেস জেটকে ধাক্কা দেয় এটি।

দেশটিতে বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থাটি জানিয়েছে, বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা তারা এখনও নিশ্চিত নন। আহতদের ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুত্র : নিউ ইয়র্ক পোস্ট


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ