এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকে শুরু, চলবে ৮ আগস্ট পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব সংবাদদাতা :
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে।
বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ রুটিন প্রকাশ করে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত রুটিনে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে।
প্রকাশিত রুটিন অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্র ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :