এফডিআই নীতিমালা ২০২৬ অনুমোদন, মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা ২০২৬-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৪ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকার জানায়, প্রণোদনার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ সকল বাংলাদেশি নাগরিককে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনয়নে উৎসাহিত করাই এ নীতিমালার মূল লক্ষ্য। এর মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

একই বৈঠকে ‘**বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’–এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত আইনের আওতায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

আইন সংশোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে মুনাফাভিত্তিক বা অ-মুনাফাভিত্তিক কোম্পানি বা সংগঠন গঠন, পাশাপাশি সেসব প্রতিষ্ঠানের শেয়ার অর্জনের সুযোগ দেওয়ার বিধান যুক্ত করা হচ্ছে। এতে আধুনিক চিকিৎসা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ