পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন : প্রধানমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের সব মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, বরং এটি একটি কঠিন বাস্তবতা। তাই দেশের উন্নয়নের প্রতিটি পরিকল্পনায় জলবায়ু বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে রাজধানীকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত করা জরুরি। এ লক্ষ্যে পরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পরিকল্পনাহীনভাবে যত্রতত্র কলকারখানা স্থাপন পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিল্পায়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক-২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ প্রদান করেন। পাশাপাশি সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশবিদ, বন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ