পাবনায় মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোঃ সাখাওয়াত হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫ ইং) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সকাল ০৯.০০ ঘটিকা হতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিরতণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। এ সময় কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লেতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এছাড়াও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :