দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৬১৫ জন শিশুর মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন শিশু।
শনিবার (২৭ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদফতর-এর হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একই সময়ে সারাদেশে ৭৪৪ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে। এছাড়া পরীক্ষায় ৪৫ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ ধরা পড়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৫৯৪ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং জ্বর বা র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই এই পরিস্থিতি মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।
আপনার মতামত লিখুন :