মধ্যনগরে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনী, শিক্ষার্থীদের ভাবনায় স্মার্ট বাংলাদেশের ছাপ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইদুর রহমান জিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মধ্যনগর–এ উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান কামরুল, সংসদ সদস্য, সুনামগঞ্জ-১। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ধারণা এবং সৃজনশীল গবেষণাকর্ম উপস্থাপন করে। বাস্তব জীবনের সমস্যাকে সামনে রেখে প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং সমাধানধর্মী ভাবনা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।

প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞানই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন সময়োপযোগী এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক হবে।

সভাপতির বক্তব্যে সঞ্জয় ঘোষ বলেন, শিক্ষার্থীদের মেধা, গবেষণামনস্কতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে নিয়মিত এমন আয়োজন জরুরি। তিনি ভবিষ্যতেও বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই প্রদর্শনীর আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ