সুব্বুলক্ষ্মীর জীবন নিয়ে সিনেমা, মুখ্য ভূমিকায় রাশমিকা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বর্ণময় জীবন এবার উঠে আসছে বড় পর্দায়। দেশটির প্রথম ভারতরত্নপ্রাপ্ত এই সুরসম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।

বড় বাজেটের এই জীবনীভিত্তিক চলচ্চিত্রটি একাধিক ভারতীয় ভাষায় নির্মাণ করা হবে। সিনেমাটি পরিচালনা করবেন দক্ষিণী নির্মাতা গৌতম তিন্নানুরি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক বছর গবেষণার পর তিনি ছবিটির চিত্রনাট্য প্রস্তুত করেছেন।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে। সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন অনিরুদ্ধ রবিচন্দর।

নির্মাতারা জানিয়েছেন, এম এস সুব্বুলক্ষ্মীর জীবনকে শুধু একজন কিংবদন্তি সংগীতশিল্পীর সাফল্যের গল্প হিসেবে তুলে ধরা হবে না। তাঁর দীর্ঘ সংগীতসাধনা, ধৈর্য, ত্যাগ ও ব্যক্তিজীবনের নানা অধ্যায়ও চলচ্চিত্রে গুরুত্ব পাবে।

এ প্রসঙ্গে পরিচালক গৌতম তিন্নানুরি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও জনপ্রিয়তা বাড়িয়ে খুব দ্রুত তারকা হয়ে ওঠা সম্ভব। কিন্তু এম এস সুব্বুলক্ষ্মী সারা জীবন সাধনা, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছিলেন। সংগীতের পাশাপাশি সেই মানুষটির জীবনও পুরো বিশ্বের সামনে তুলে ধরতে চান তাঁরা।

কিংবদন্তি শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাশমিকা মান্দানাও। সুব্বুলক্ষ্মীর জীবন ও ব্যক্তিত্ব পর্দায় তুলে ধরার সুযোগকে নিজের জন্য বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

রাশমিকা বলেন, তাঁর মনে হচ্ছে তিনি যেন এক ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছেন। সুব্বুলক্ষ্মীর ঐতিহাসিক জীবনের একটি ছোট অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি। এই চরিত্রের প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন অভিনেত্রী।

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে এম এস সুব্বুলক্ষ্মীর অবদান অনন্য। তাঁর সংগীতসাধনা, সংগ্রাম, সাফল্য ও ব্যক্তিজীবনের নানা অধ্যায় এবার রাশমিকা মান্দানার অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নতুনভাবে দর্শকের সামনে আসতে চলেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ