সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সক্ষম করে গড়ে তোলার অঙ্গীকার রাষ্ট্রপতির


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক, দক্ষ ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।

রোববার (৫ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা, প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সামগ্রিক দক্ষতা ও সক্ষমতা আরও বাড়বে।

তিনি আরও বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভবিষ্যতে আরও শক্তিশালী ও আধুনিক হবে। একই সঙ্গে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের মতো বিশেষায়িত ইউনিটগুলোর পেশাগত দক্ষতা ও কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, পিজিআর সদস্যরা ভবিষ্যতেও সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং জনগণের আস্থা ধরে রাখবেন।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে আরও সক্ষম ও শক্তিশালী হয়ে উঠবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ