স্বাস্থ্যসেবাকে ডিজিটাল ব্যবস্থায় আনতে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সভায় এ নির্দেশনা দেন তিনি।

সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাথমিক পর্যায়ে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। পরে পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল মূল্যায়ন করে পর্যায়ক্রমে সারা দেশে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, সমন্বিত ডিজিটাল ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হয়।

তিনি রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য নিরাপদে সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার নির্দেশ দেন।

একই সঙ্গে প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সরকারপ্রধান। এটি যেন সহজে ব্যবহারযোগ্য, ব্যয়সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনাযোগ্য হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পাইলট প্রকল্প বাস্তবায়নের পর এর ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ