নিজস্ব সংবাদদাতা :
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলার আরও এক আসামিকে আটক করেছে পুলিশ।
১৫ জুলাই মঙ্গলবার পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তবে আটককৃত আসামির নাম-পরিচয় এখনও জানায়নি পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, ঢাকার ডিবি পুলিশের একটি দল সোহাগ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। তবে এই মুহুর্তে তার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, ইটবাড়িয়া থেকে আটক হওয়া আসামি সোহাগের নিথর দেহের ওপর পাথরনিক্ষেপ করেছিল বলে নিশ্চিত হওয়া গেছে।
আপনার মতামত লিখুন :