খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, দেশেই সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। পাশাপাশি সাড়াও দিচ্ছেন তিনি এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
১০ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮টায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ বলেন, দেশেই খালেদা জিয়ার সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে। তবে যে কোনও প্রয়োজনে দেশের বাইরেও নেয়া হতে পারে তাকে। এসময় শারীরিক এ সংকটময় অবস্থা যেন খালেদা জিয়া সফলভাবে কাটিয়ে উঠতে পারে, এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন তিনি।
এছাড়া কোনো ধরনের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ডা. জাহিদ।
আপনার মতামত লিখুন :