হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২ জন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

দেশে হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত, আর বাকি ৬ জন হামের লক্ষণ নিয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে ৬৪২ জন হাম আক্রান্ত হয়েছেন, যা গত এক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এছাড়া ১ হাজার ১৮৭ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৬৭৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৪৩ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তারা অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ